ঈদুুল ফিতরের নামায পড়ার নিয়ম

প্রবন্ধকার: ✍️ছৈয়দ মশিউর রহমান রাহাত

প্রথমে ঈদুল ফিতরের নামাযের নিয়ত করিয়া তাকবীর (আল্লাহু আকবর) বলিয়া তাহরিমা বাঁধিতে হইবে ইমামের সাথে সাথে।
* এরপর নীরবে সুবহানাকা ও তাসমিয়া পাঠ করিতে হইবে।
* এরপর ইমাম তিনবার উচ্চঃস্বরে তাকবীর বলিবে।
* প্রত্যেকবার তাকবীর বলিবার সাথে সাথে কানের লতি পর্যন্ত হাত তুলিতে হইবে।
* প্রথম দুইবার হাত নীচে ছাড়িয়া দিতে হইবে আর তৃতীয়বার হাত বাঁধিতে হইবে।
* অতঃপর ইমাম উচ্চঃস্বরে সুরা ফাতিহা ও অন্য কোন সুরা বা আয়াত পাঠ করিবে।
* মুক্তাদিগন উহা শ্রবন করিবে।
* ইমামের পিছনে রুকু-সেজদা করিয়া দ্বিতীয় রাকাতে একই ভাবে সুরা ফাতিহা ও অন্য কোন সুরা বা আয়াত পাঠ করিতে হইবে।
* দ্বিতীয় রাকাতের শেষে রুকুতে যাওয়ার আগে ইমাম তিনবার তাকবীর পাঠ করিবে।
* তিনবারই হাত ছাড়িয়া দিতে হইবে, হাত বাঁধা যাইবে না।
* চতুর্থ তাকবীরে রুকুতে যাইতে হইবে।
* এর পর সাধারন নামাযের মতোই ইমামের ইমামতিতে নামায শেষ করিতে হইবে।
* নামাজ শেষে ইমাম খুতবা পাঠ করিবে ও সবশেষে মুনাজাত করিবে।
জুম্মার নামাযের আগে খুতবা পাঠ করা হয়। কিন্তু ঈদের নামাযের শেষে খুতবা পাঠ করা হয়।
* ঈদুল ফিতরের তাকবীরঃ
اَللّٰهُ اَكْبَراَللّٰهُ اَكْبَرلَاْ اِلٰهَ اِلاَّ اللهُ وَاللهُ اَكْبَراَللهُ اَكْبَرولِلّٰهِ الْحَمْد
“আল্লাহু আকবার আল্লাহু আকবার লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।”
অর্থঃ-আল্লাহ্‌ মহান, আল্লাহ্‌ মহান, আল্লাহ্‌ ছাড়া অন্য কোন মাবুদ নাই, আল্লাহ্‌ মহান। আল্লাহ্‌ মহান। সকল প্রশংসা তাঁহার জন্য।
* মুক্তাদীর জন্যে ঈদুল ফিতরের নামাযের নিয়তঃ
নাওয়াইতু আন্‌ উছাল্লিয়া লিল্লাহি তা’য়ালা রাকআতাই সালাতিল ঈদিল্‌ ফিত্‌রি মা’আ সিত্তাতি তাক্‌বীরাতি ওয়াজিবুল্লাহি তা’য়ালা ইক্‌তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা’বাতিশ শারীফাতি- আল্লাহু আকবর।
(যারা আরবীতে নিয়ত না জানেন তাহারা বাংলায় পড়বেন)
ছয় তাকবীরের সহিত ঈদুল ফিতরের নামাযের ওয়াজিব নামায কিবলামূখী হইয়া আদায় করার জন্যে ইমামের পিছনে দাড়াইয়া নিয়ত করিতেছি। আল্লাহু আকবর।
★ঈদুল ফিতরের কিছু সুন্নত আমলঃ
* খুব ভোরে ঘুম থেকে ওঠা
* মিসওয়াক করা
* গোসল করা
* সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা
* সুগন্ধি ব্যবহার করা
* নামাযের আগে ফিতরা আদায় করা
* নামাযের আগেই মিষ্টান্নজাতীয় খাবার খাওয়া
* বেজোড়সংখ্যক খেজুর-খুরমা খাওয়া
* ঈদগাহে হেঁটে যাওয়া
* এক রাস্তা দিয়ে যাওয়া এবং অন্য রাস্তা দিয়ে ফিরে আসা
* সকাল সকাল ঈদের নামায পড়ার জন্য বের হওয়া
* ঈদের নামায ঈদগাহে গিয়ে পড়া; সম্ভব না হলে পাড়া বা মহল্লার মসজিদে গিয়ে পড়া
* ঈদুল ফিতরে নিচু আওয়াজে তাকবির পড়তে পড়তে ঈদগাহে যাওয়া।

                    নায়েবে মোন্তাজেম, চট্টগ্রাম দরবার শরীফ, চট্টগ্রাম, বাংলাদেশ।
                    প্রতিষ্ঠাতা সভাপতি, রাহে ভান্ডার ওলামা পরিষদ