মওলা আলী (আ.) সবাক (জীবন্ত) কোরআন

উম্মুল মুমিনীন হযরত উম্মে সালমা (রা.) বর্ণনা করেন- আমি রাসূলে পাক (দ.) কে প্রায়ই বলতে শুনেছি, আলী কোরআনের সাথে এবং কোরআন আলীর সাথে । তারা একে অপর থেকে পৃথক হয় না। কিয়ামত দিবসে তারা উভয়ে হাউজে-কাওসারের নিকট আমার সাথে মিলিত হবে। যে আলীকে ত্যাগ করেছে সে কোরআন ত্যাগ করেছে ।
১. তিরমিজি শরীফ ২. কিতাবে আওসাদ : তাবরানী শরীফ ; ইমাম তাবরানী ৩. ইয়া মুকাল্লেবুল ক্বুলুব, পৃষ্টা-৪৫; ৪. মাসিক আলোকধারা, ১৭শ বর্ষ, ৮ ম সংখ্যা (আগষ্ট ২০১২ সংখ্যা), ২৩ পৃষ্টা)
এ জন্য হযরত উসমান (রা.)'র খেলাফত কালে যখন মুদ্রিত কোরআন শরীফ তাঁর খেদমতে নিবেদন করা হয়েছিল, তখন ছৈয়দ মওলা আলী (কর.) বলেছিলেন -
"হাজ্বাল কোরআনু সামিতুন ওয়া আনা কোরআনু নাতিকুন"
অর্থ :- এ হলো নির্বাক (মৃত) কোরআন আর আমি হলাম জীবন্ত (নাতিক, জিন্দা) কোরআন।
(ইয়া মুকাল্লেবুল ক্বুলুব, পৃষ্টা-৪৬)
ছৈয়দ মওলা আলী (কর.) উক্তিটির দলিল স্বয়ং আল্লাহ। দেখুন-
بَلْ هُوَ آيَاتٌ بَيِّنَاتٌ فِي صُدُورِ الَّذِينَ أُوتُوا الْعِلْمَ ۚ وَمَا يَجْحَدُ بِآيَاتِنَا إِلَّا الظَّالِمُونَ
অর্থ : বরং যাদেরকে জ্ঞান দেয়া হয়েছে, তাদের অন্তরে ইহা (কোরআন) তো স্পষ্ট আয়াত। কেবল বে-ইনসাফরাই আমার আয়াতসমূহ অস্বীকার করে।(সূরা আল আনকাবুত, আয়াত ৪৯)

                    নায়েবে মোন্তাজেম, চট্টগ্রাম দরবার শরীফ, চট্টগ্রাম, বাংলাদেশ।
                    প্রতিষ্ঠাতা সভাপতি, রাহে ভান্ডার ওলামা পরিষদ